আলোচিতউপজেলার সংবাদসরিষাবাড়ি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুমেল তালুকদার গ্রেপ্তার

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুমেল তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলার পিংনা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রুমেল তালুকদার উপজেলার পিংনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ঠান্ডু মিয়ার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনায় গত ২ আগস্ট সরিষাবাড়ী থানায় আওয়ামী লীগের দেড় শতাধিক নেতাকর্মীকে আসামি করে মামলা করেন বিএনপি কর্মী অলি মিয়া। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে রুমেল তালুকদার পালিয়ে ছিলেন।

সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পিংনা ইউনিয়ন এলাকায় এ এস আই শাহাদাৎ হোসেনের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। পরে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

সরিষাবাড়ী থানার ওসি চাঁদ মিয়া বলেন, সরিষাবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেতা রুমেল তালুকদারকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার দুপুরে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *