ইসলামপুরউপজেলার সংবাদ

ইসলামপুরে বিএনপির ইফতার মাহফিলে সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়ন, সাপধরী ইউনিয়ন ও চিনাডুুলির দক্ষিণ অঞ্চল বিএনপির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার  বিকালে উলিয়া হাইস্কুল প্রাঙ্গনে বিশাল আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
একাত্তুরের মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসুচীই বালাদেশের শান্তিকামী জনসাধারণের প্রকৃত মুক্তির সনদ বলে জোর দাবী জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক কেবিনেট সচিব এএসএম আব্দুল হালিম।
ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়ন বিএনপি নেতা শেখ মো: ওয়ারেছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির  চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম।
ইসলামপুরের সাপধরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সভায়  বিশেষ অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও ইসলামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার, উপজেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সৈয়দ মামুনুর রশিদ মিন্টু,
উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, উপজেলা বিএনপির সহ:সভাপতি মো: হেলাল উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিম, বেলগাছা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ দানু, ইসলামপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শাহীন, ইসলামপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মনিরুল করিম, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রুহুল আজম লুলু, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজ প্রধান।

ইফতার পূর্ব ওই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিজানুর রহমান খান লোহানী সোহাগ, নুরল ইসলাম নুরু, ফজলুল করিম ফেক্কু, মনির খান লোহানী, আব্দুল আজিজ, তালেব কাজী, জাহিদ খান, শাহজামাল বদি প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *