আলোচিতউপজেলার সংবাদজাতীয়সরিষাবাড়ি

সরিষাবাড়ীতে জামায়াতের স্বাধীনতা দিবস শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল

কবীর আহমেদ, সরিষাবাড়ী প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সরিষাবাড়ী উপজেলা শাখা’র উদ্যোগে মহান স্বাধীনতা দিবস শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা জামায়াতের অফিসে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা সেক্রেটারী মাওঃ মুহাম্মদ মনির উদ্দীন এর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন উপজেলা আমীর ইন্জিঃ মাসুদুর রহমান দুলাল। আরোও বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আক্তারুজ্জমান সোহাগ, শূরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ শফিকুল ইসলাম, পোগলদিঘা ইউনিয়ন আমীর মাওলানা সুরুজ্জামান খান, সাবেক পৌর আমীর মোঃ শাহজাহান আলী, পৌর সাংগঠনিক সম্পাদক কবীর আহমেদ প্রমুখ।
প্রধান বক্তা বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও বাংলাদেশের মানুষ পূর্ণাঙ্গ স্বাধীনতা উপভোগ করতে পারেনি। যেদিন মানুষ বাগ স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, বিচার বিভাগীয় স্বাধীনতা সহ যাবতীয় স্বাধীতা পাবে সেদিন আমরা পরিপূর্ণ স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারব। দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সকলকে বিবেদ ভূলে কাজ করে যেতে হবে। নচেৎ শকুনের থাবা থেকে দেশকে রক্ষা করা কঠিন হয়ে যাবে।
সর্বশেষ মহান স্বাধীনতা আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *