মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করেন শিক্ষা প্রকৌশলী জয়িতা অধিকারী
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি আবেগের সঙ্গে স্মরণ করে। দিবসটির প্রথম প্রহরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জামালপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়।
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জেলা পুলিশ জামালপুর কর্তৃক শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫’ পালন করা হয়।
দিবসটি উপলক্ষে জামালপুর জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের পক্ষ থেকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জামালপুর জেলা শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে মহান স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করেন জামালপুর জেলা শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী।
শিক্ষা প্রকৌশলী মহোদয় পুষ্পস্তবক অর্পণের পর রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি সম্মান প্রদর্শণ করেন ও সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় জামালপুর জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
