আলোচিতউপজেলার সংবাদমেলান্দহ

ঘোষেরপাড়া ইউনিয়নে বল্লা ও তার ভাই কানা বাাবুলের বিরুদ্ধে নানান অপকর্মের অভিযোগ

জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চরবংশী বেলতৈল গ্রামের বাসিন্দা বিএনপির নেতা মুনছুর আলী বল্লা ও তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বাবুল ওরফে কানা বাবুল এবং বল্লার ছেলে বিপুল ও একই এলাকার বাসিন্দা মৃত আব্দুস সাত্তারের ছেলে ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরনবীসহ তাদের কয়েকজনের বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদা বাজি, দখলবাজিসহ নানান অনিয়ম, অপকর্মের অভিযোগ পাওয়া গেছে। পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে জেলার মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে নানান অপকর্মের করেছেন এখন আবার বিএনপির নাম ভাঙ্গিয়ে চালিয়ে যাচ্ছেন নানান অপকর্ম এমন অভিযোগ করেছেন এলাকাবাসী ও ভোগতাভোগী পরিবারের লোকজন। স্থানীয় ও বিভিন্ন সূত্রে জানা গেছে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর অত্র ঘোষেরপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ও বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের নেতা বাবুল ওরফে কানা বাবুল ও তার ভাই বিএনপির যুগ্ম সম্পাদক সম্পাদক মোঃ আবুল মুনছুর বল্লা এবং বল্লার ছেলে বিপুল ওএকই এলাকার আব্দুস সাত্তারের ছেলে ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নুরনবীসহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কায়দায় মানুষকে মারধোর, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি সহ নানান অনিয়ম, অপকর্মের সাথে জড়িত বলে অভিযোগে ও অনুসন্ধানে জানা গেছে। তারা প্রথমে বিভিন্ন মানুষ কে টার্গেট করে মোটা অংকে টাকা দাবি করে তাদের চাহিদা অনুযায়ী তা আদায় করে। সম্প্রতি ঘোষেরপাড়া ইউনিয়নের বিএনপির এক সমর্থক মোজাফফর হোসেন কে টিসিবির পণ্য নিয়ে বল্লার সাথে কথা কাটাকাটি হলে বল্লা মোজাফফর কে মারধোর করে। এছাড়াও বেলতৈল খায়েরপাড়া গ্রামের বাসিন্দা ইতালি প্রবাসী সৈয়দ হাফিজুল্লাহ বিজয় কে অশালীন, অশ্লীল ভাষায় গালিগালাজ করতেও দ্বিধাবোধ করেননি বল্লা। সর্বশেষ গত ২৮ মার্চ শুক্রবার বিকেলে সাড়ে ৫টার দিকে ঘোষেরপাড়া ইউনিয়নের বিসিবির ডিলার বাচ্চু মিয়ার সাথে বিসিবি পণ্যের বিতরণের সময় তার কাছে বল্লা একাই ১০টি টিসিবির পণ্যের সিলিপ বা মাল চাইলে তিনি দিতে অপরাগতা প্রকাশ করলে তার সাথে কথাকাটা হয় পরে ডিলার বাচ্চু মিয়া টিসিবির মাল দেওয়া সাময়িক বন্ধ করে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ফরহাদ ও ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ তারা বিষয়টি সমাধানের চেষ্টা করলে তাদের সাথে বল্লার কথা কাটাকাটি হয় এক পর্যায়ে বল্লা ও তার লোকজন ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদের উপর হামলা করে তাকে মারধোর করে। গুরুতর আহত অবস্থায় আবুল কালাম আজাদ কে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আবুল কালাম আজাদের মাথায়, চোখে ও দাঁতে শক্ত আঘাত পাওয়ায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাতরাচ্ছে। এ বিষয়ে এলাকাবাসী এই ঘটনায় ফুঁসে ওঠেছে এবং বল্লা বাহিনীর হামলার বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *