উপজেলার সংবাদসদর

পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ  শনিবার (০৫ এপ্রিল) পুলিশ সুপারের কার্যালয় পুলিশ সুপারের অফিস কক্ষে কনস্টেবল হতে এএসআই(নিঃ) পদে ০১ জন এবং এএসআই (নিঃ) পদ হতে এসআই (নিঃ) পদে ০১ জন মোট ০২ পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা ।

র‍্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যদেরকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

এসময়  মোঃ মাসুদ আনোয়ার, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (প্রশাসন ও অর্থ),জামালপুরসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *