আলোচিতউপজেলার সংবাদসদর

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুরে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি-১ এর অভিযানে ১০০(একশত) পিস Tapentadol Tablets-100mg (Tapal) ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে বলে জানা গেছে। ১২ এপ্রিল শনিবার বেলা ১২.৪০ ঘটিকার সময় জামালপুর জেলার সদর থানাধীন কেন্দুয়া ইউনিয়নের গহের পাড়া সাকিনস্থ জামালপুর-টু-টাঙ্গাইল মহাসড়কের পাশে জনৈক মোঃ মেরাজুল ইসলাম সবুজ(৫০) এর মুদি দোকানের সামন হইতে ১০০(একশত) পিস Tapentadol Tablets-100mg (Tapal) ট্যাবলেট ০১(এক)জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম মোঃ জাহিদুল ইসলাম জাহিদ(৩২), পিতা-মোঃ ছানোয়ার হোসেন, সাং-পশ্চিম গহেরপাড়া, ১নং কেন্দুয়া কালীবাড়ী ইউপি, থানা ও জেলা-জামালপুর বলে জানা গেছে।
জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় ও জামালপুর জেলা ডিবির ওসি নাজমুস সাকিবের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করে ১০০(একশত) পিস Tapentadol Tablets-100mg (Tapal) ট্যাবলেট সহ উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেন এসআই(নিঃ)/মোঃ আসাদুজ্জামান ও এসআই(নি:)/ সুমন চন্দ্র সরকার এর নেতৃত্বে ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল।
উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *