আলোচিতউপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বকশিগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামে বসত ঘর থেকে জু্লেখা বেগম (৩২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জুলেখা বেগম পুরান বাট্টাজোড় গ্রামের গরু মাংস বিক্রেতা নাজমুল হকের স্ত্রী এবং পলাশতলা গ্রামের দৌলা মিয়ার কন্যা।

স্থানীয় সূত্রে জানা যায়, জুলেখা বেগম ও তার স্বামী নাজমুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বুধবার দুপুর ২ টার দিকে তাদের বসত ঘরে সিলিং ফ্যানের সঙ্গে নিহত জুলেখা বেগমের মরদেহ ঝুলে থাকাবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। এলাকাবাসী থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্হলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত জুলেখা বেগম এক ছেলে এক মেয়ে সন্তানের জননী । বকশিগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *