উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহ বিএনপির নববর্ষ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার: বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচি’র অংশ হিসেবে মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা সহ বাঙালির ঐতিহ্যবাহী নানা কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টায় বিএনপি দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা মেলান্দহ বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে স্থানীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। সেখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহি লাঠি খেলা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বেলা ১২ টায় দলীয় কার্যালয়ে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ- সম্পাদক, মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবীর মঞ্জু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন- পৌর বিএনপি’র সভাপতি অ্যাড. মানোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপি’র সাবেক সিনি: যুগ্ম- আহ্বায়ক আনোয়ারুল কার্দির তালুকদার শ্যামল, সাবেক যুগ্ম- আহ্বায়ক আলহাজ্ব এম. রফিকুল ইসলাম রহিম,পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল লতিথ আকন্দ, উপজেলা যুবদলের আহ্বায়ক মানোয়ার হোসেন মনু, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক উমর আলী। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সেলিম আজাদ,সাবেক প্রচার সম্পাদক লুৎফর রহমান লিটন, সাবেক সহ- প্রচার সম্পাদক গাজী রাশেদুজ্জামান মশিউর, কুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ঠাণ্ডা, মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি তৈবুর রহমান মাষ্টার,নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বজলুর রহমান, সাধারণ সম্পাদক জাকির হোসেন, নয়ানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ আলী, আদ্রা ইউনিয়ন বিএনপির এম. ওয়াজেদ আলী,ঝাউগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আ: আলীম, সাধারণ সম্পাদক হারেস সরকার, শ্যামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিসান খান, উপজেলা সেচ্ছাসেবকদলের সিনি: যুগ্ম- আহ্বায়ক সুমন মাহবুব, সদস্যসচিব সেলিম মিয়া,পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মশিউর রহমান, পৌর যুবদলের সিনি: যুগ্ম- আহ্বায়ক আক্তারুজ্জামান, উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন পুষি,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শিপলু ফকির সহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *