আলোচিতউপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

জামালপুরে নাশকতা ও বিস্ফোরক মামলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি গ্রেপ্তার

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে নাশকতা ও বিস্ফোরক মামলায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বুধবার দুপুরে জামালপুর শহরের পশ্চিম কাচারিপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, গোয়েন্দা তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জামালপুর শহরের পশ্চিম কাচারিপাড়া এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মেলান্দহ থানায় নাশকতা ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মেলান্দহ থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নৌকা প্রতীকে নির্বাচন করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *