দশম শ্রেণীর মেধাবী ছাত্রী রাফিয়ার দাফন সম্পন্ন
জামালপুর প্রতিনিধি: কামালখান হাট ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর মানবিক বিভাগের মেধাবী ছাত্রী
রাফিয়া জান্নাত (১৪) কিডনির সমস্যা জনিত কারণেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল ৩ মে শনিবার রাত ৯ঃ০০ টায় ইন্তেকাল করেছে ।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । রাফিয়ার বাবা, মা , এক বড় বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গিয়েছে। রাফিয়ার জানাজা নামাজ ৪ মে রবিবার সকাল ১০.৩০ টায় চর্শি খলিফাপাড়া হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। জানাযায় অংশগ্রহণ করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান সিদ্দিকী, শিক্ষক প্রতিনিধি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন সুমন, টিআর গণিত প্রভাষক মোহাম্মদ জাকিউল ইসলাম সহ শিক্ষার্থীরা।

জানাযার শেষে রাফিয়াকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এক শোক বাণীতে অত্র মাদ্রাসার অধ্যক্ষ বলেন আমরা মাদ্রাসার একজন মেধাবী ছাত্রীকে হারালাম। আল্লাহ রাফিয়ার সকল গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, পরিবারকে এই শোক সইবার শক্তি দিন, আমীন। রাফিয়ার বাবা জাকারিয়া বলেন সে নম্র, ভদ্র ও মেধাবী ছিল । দুই বছর যাবত তার কিডনি রোগের সমস্যা ছিল।
