ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে মাঠ পর্যায়ের ৩য় দিনে কৃতকার্য প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

মোঃরুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ ‘সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে আজ রবিবার ০৪ মে ২০২৫ খ্রিঃ তারিখে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল জামালপুরে শারীরিক মাপ ও Physical Endurance Test (PET)-এর সকল ইভেন্টে কৃতকার্য ৭০৩ জন, হাজির ৬৯৪ জন, অনুপস্থিত ০৯ জন, বহিষ্কার ০১ জন।
এই পরীক্ষায় কৃতকার্যরা মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নিয়ে সামগ্রিক মূল্যায়নে মেধার ভিত্তিতে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হওয়ার সুযোগ পাবে।
লিখিত পরীক্ষার ফল প্রকাশ:
১৪ মে ২০২৫ খ্রিঃ সকাল ০৮.০০ ঘটিকা
স্থান: পুলিশ লাইনস্, জামালপুর।
মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা:
১৪ মে ২০২৫ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকা।
স্থান: পুলিশ লাইনস্, জামালপুর।
উক্ত লিখিত পরীক্ষায় জামালপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি সম্মানিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়, নিয়োগ বোর্ডের সদস্যগণসহ লিখিত পরীক্ষার হলে ডিউটিতে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
