দেওয়ানগঞ্জে দুই কোটি টাকার হরিণের কস্তুরী ও ভারতীয় প্রসাধনীসহ গ্রেপ্তার-১
দেওয়ানগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ পথে ভারতীয় প্রসাধনী ও হরিণের কস্তুরী আনার সময় একজনকে আটক করেছে জামালপুরের ৩৫ বিজিবি সদস্যরা।
আটককৃত আব্দুল মতিন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার নতুন বেপারীপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বাঘারচর ৩৫ বিজিপির বিওপির একটি টহল দল বাংলাদেশ ভারত সীমান্তের ১০৭৪/৯ নং পিলারের কাছাকাছি, দক্ষিণ মাখনেরচর নামক স্থান থেকে আব্দুল মতিন নামে এক যুবককে আটক করে। পরে দেহ তল্লাশি করে ভারতীয় বিভিন্ন প্রসাধনী, হরিণের ৬টি মৃগনাভি কস্তুরী, ৬ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মালামাল সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। পরে ৩৫ বিজিবি সদস্যরা আটককৃত আব্দুল মতিনকে দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান বলেন, মঙ্গলবার আটককৃত আব্দুল মতিন এর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের পর জামালপুর জেলা জজ আদালতে পাঠালে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন বলে ।
