উপজেলার সংবাদজামালপুরসদর

ট্রেনিং রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ লিখিত পরীক্ষায় নিয়োজিত ইনভিজিলেটর(পরিরক্ষক) গণের উদ্দেশ্যে ব্রিফিং সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ  ১৯/০৫/২০২৫খ্রিঃ বিকাল ১৬.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হল রুমে আগামীকাল যশোর জেলায় অনুষ্ঠিতব্য ট্রেনিং রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগ লিখিত পরীক্ষায় নিয়োজিত ইনভিজিলেটর(পরিরক্ষক) গণের উদ্দেশ্যে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার ও অত্র নিয়োগ বোর্ডের সভাপতি জনাব রওনক জাহান মহোদয়।

এসময় তিনি উপস্থিত ইনভিজিলেটর(পরিরক্ষক)গণের উদ্দেশ্যে দিকনির্দেশনা-মূলক বক্তব্য প্রদান করেন।

সম্মানিত পুলিশ সুপার মহোদয় বলেন, নিয়োগ হবে প্রার্থীর মেধা ও যোগ্যতার ভিত্তিতে সুতরাং এব্যাপারে সকলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে নিজেদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করবেন।

বিঃদ্রঃ আজ ২০/০৫/২০২৫খ্রিঃ সকাল ১০.০০ ঘটিকায় ট্রেনিং রিক্রুট কনস্টেবল(টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, সকল প্রার্থীকে অবশ্যই সকাল ০৯.০০ ঘটিকার আগে পরীক্ষার কেন্দ্র ডাঃ আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে উপস্থিত থাকতে হবে।

সভায় আরো উপস্থিত ছিলেন উক্ত নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্যগণ ও লিখিত পরীক্ষায় নিয়োজিত সকল ইনভিজিলেটর(পরিরক্ষক)গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *