আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদরস্বাস্থ্য

জামালপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু
জামালপুর প্রতিনিধিঃ  ২১ মে সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণ আয়োজিত হয়।

উক্ত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব এ কে ফজলুল হক, যুগ্ম সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এবং জনাব মোঃ মহসিন, যুগ্ম সচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়।
প্রশিক্ষণটিতে সভাপতিত্ব করেন হাছিনা বেগম, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর।

প্রশিক্ষণে আলোচকবৃন্দ জনস্বাস্থ্যের ওপর তামাক ও তামাকজাত দ্রব্যের প্রভাব এবং সংশ্লিষ্ট আইনের কার্যকারিতা সম্পর্কিত বিভিন্ন দিক তুলে ধরেন।

জেলা প্রশাসন, জামালপুর এর আয়োজনে এই প্রশিক্ষণের সহযোগিতায় রয়েছে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *