দক্ষতা উন্নয়ন কোর্স-এর সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ ইন সার্ভিস ট্রেনিং সেন্টার জামালপুর কর্তৃক আয়োজিত ২২ মে রোজ বৃহস্পতিবার খ্রি. তারিখ পুলিশ সদস্যদের পদমর্যাদা ভিত্তিক ০২ দিন ব্যাপী “দক্ষতা উন্নয়ন কোর্স ” এর সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, জামালপুর মহোদয়।
প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীদের পরীক্ষার মাধ্যমে মূল্যায়নপূর্বক সনদপত্র বিতরণ করা হয়। পরে পুলিশ সুপার মহোদয় সমাপনী বক্তব্যে সকল প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এসময় সমাপনী অনুষ্ঠানে পুলিশ পরিদর্শকগণসহ প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীবৃন্দ ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
