বিশ্বদুগ্ধ দিবস উপলক্ষে প্রতিযোগিতায় কামালখান মাদ্রাসার শিক্ষার্থীদের সাফল্য

স্টাফ রিপোর্টার: ১ জুন ২০২৫, বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে জামালপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এই আয়োজনে কামালখান হাট ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেন।
প্রতিযোগিতায় বিজয়ীদের তালিকা: রচনা প্রতিযোগিতা (৯ম–১০ম শ্রেণি)*: নবম শ্রেণির শিক্ষার্থী *আব্দুর রহমান আস সাঈফ* তৃতীয় স্থান অর্জন করেন।
রচনা প্রতিযোগিতা (৬ষ্ঠ–৮ম শ্রেণি): অষ্টম শ্রেণির শিক্ষার্থী মোজাহিদ বিন ফরিদ তৃতীয় স্থান লাভ করেন।
পুরস্কার বিতরণী: বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে চেক তুলে দেন ডা. মোঃ আজিজুল হক, জেলা সিভিল সার্জন, ডা. মোঃ সানোয়ার হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার, জামালপুর।অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি: হাসিনা বেগম, জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, জামালপুর।
বিজয়ীদের সার্বিক সহযোগিতা করেন অত্র মাদ্রাসার সহকারী শিক্ষক ইংরেজি হারুনুর রশিদ স্যার।
এই আয়োজন শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য, পুষ্টি ও দুগ্ধ খাতের গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
