উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ রবিবার (১৫ জুন) সকাল ১০:০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা প্রশাসন জামালপুর কর্তৃক আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

হাছিনা বেগম, জেলা প্রশাসক, জামালপুর মহোদয়ের সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয়।

ঈদুল আজহা পরবর্তী সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন জেলা প্রশাসক মহোদয়।
তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জেলার প্রতিটি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। কোরবানির পশুর হাট, পশু পরিবহন, জনসমাগম, এবং কোরবানির কার্যক্রমে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

জেলা প্রশাসক সংশ্লিষ্ট পুলিশ প্রশাসন, সেনা বাহীনি, আনসার, র‍্যাব, ফায়ার সার্ভিস, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সদস্যসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, “সবার সম্মিলিত সহযোগিতায় আমরা একটি নিরাপদ ও সুশৃঙ্খল ঈদ উদযাপন নিশ্চিত করতে পেরেছি।”

এছাড়াও সভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখা, মাদক বিরোধী অভিযান পরিচালনা, অবৈধ বালু উত্তোলন রোধে অভিযান, শহরের সব জায়গার পরিষ্কার-পরিচ্ছন্নতা জোরদার করা, (সরকারী ও বেসরকারি ক্লিনিক/হাসপাতাল সম্পর্কিত, সড়ক পরিবহন ও যানজট সম্পর্কিত, জেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা সম্পর্কিত সভায় বিস্তর আলোচনা হয়), বাল্যবিবাহ রোধে শিক্ষা প্রতিষ্ঠানে বাল্যবিবাহের কুফল সম্পর্কে ডকুমেন্টারি উপস্থাপনের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন করা, সীমান্তবর্তী উপজেলায় চোরা চালান রোধে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সকল বিভাগের নজরদারি ও অভিযান জোরদার করার নির্দেশনা প্রদান করা হয়। সভায় আইনশৃঙ্খলা সংক্রান্ত বিবিধ বিষয় নিয়ে মুক্ত আলোচনা হয়।

পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, জেলার ৮৫টি বিট রয়েছে এবং তিনি প্রায় সবগুলো বিট নিজে ভিজিট করেছেন। এর মাধ্যমে তিনি মাদক, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিয়ে ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সরাসরি খোঁজখবর নিয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন। বিট পুলিশিং কার্যক্রম জোরদার করায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মাদকবিরোধী কার্যক্রম ও সামাজিক সমস্যার প্রতিকার নিয়ে তিনি তৎপর রয়েছেন। তিনি বলেন, “মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করছে — বিষয়টি এখন উদ্বেগের। এজন্য আমি নারী ও শিশু বিষয়ক কর্মকর্তাদের বিষয়টি অবগত করছি।” তিনি আরও বলেন, পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। এক্ষেত্রে শিক্ষক, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতাদের সহযোগিতা প্রয়োজন। মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং কার্যক্রমকে আরও কার্যকর করার আশ্বাস দেন তিনি।

এসময় উক্ত আইন-শৃঙ্খলা মিটিং-এ বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুনসহ জেলার সকল সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ (প্রতিনিধিগণ); জামালপুর সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ; রাজনৈতিক দলের প্রতিনিধিসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *