আলোচিতউপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে সাপের ছোবলে শিশুর মৃত্যু

বকশিগঞ্জ প্রতিনিধি:

জামালপুরের কশিগঞ্জ উপজেলার নিলাখিয়া ইউনিয়নের দিকপাড়া গ্রামে বিষধর সাপের ছোবলে আট বছর বয়সের আবু সাঈদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১২ টার দিকে উপজেলার নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর দিকপাড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবু সাঈদ নিলাক্ষিয়া ইউনিয়নের জানকিপুর দিকপাড় গ্রামের সাদা খন্দকারের ছেলে। সে নিলাক্ষিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, আবু সাঈদ বুধবার সকাল ৮ টার দিকে সহপাঠিদের সাথে বাড়ির পাশে বল খেলছিলো। খেলার এক পর্যায়ে বলটি মাঠের বাইরে চলে যায়। আবু সাঈদ বলটি আনতে গেলে সেখানে ডান পায়ে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে বকশিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বকশিগঞ্জ হাসপাতালে বিষক্রিয়া নিরাময়ের জন্য ব্যবহৃত এন্টিভেনাম না থাকায় সেখানে তার অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয় ।

এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সাঈদের পরিবারে ৷

নিলাখিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ফর্সা সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *