অন্যান্য

নির্যাতিত মানুষের আইনি সেবায় কাজ করবে “ল” টেম্পল :ব্যারিস্টার আবু সালেহ মোঃ সায়েম

মোঃ রুহুল আমিন রাজু,স্টাফ রিপোর্টারঃ সর্বস্তরের মানুষের আইনি সেবার লক্ষ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আবুসালেহ মোঃ সায়েমের ‘ল’ টেম্পল এর উদ্বোধন করা হয়।
গত শুক্রবার রাজধানীর বিজয় নগরে জেবুন ইনডেক্স ট্রেড সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই চেম্বারের পথচলা শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘ল’ টেম্পলের শুভ উদ্বোধন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের দেশে অনেক গরিব মানুষ থাকায় এখানে মানুষের আইনি সেবা দেওয়ার সুযোগ অনেক বেশি। গরিব মানুষের সেবা করার মধ্যে অনেক তৃপ্তি থাকে, কনিষ্ঠ আইনজীবীদের উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।
ব্যারিস্টার আবু সায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল এল বি (অনার্স) ও এল এল এম ডিগ্রি অর্জন করে ইউনিভার্সিটি অব লন্ডন থেকেও এল এল বি (অনার্স) ডিগ্রি লাভ করেন এবং ইউনিভার্সিটি অব ল এ বার ভোকেশনাল কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে আইন পেশায় থাকার পাশাপাশি বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। এই আইনজীবীর দেশে ফেরার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দেশের খ্যাতনামা আইনজীবীগণ। ব্যারিস্টার আবু সায়েম বলেন সর্বস্তরের মানুষের জন্য এই ‘ল’টেম্পল তৈরি করা হয়েছে। বিশেষ করে হতদরিদ্র নির্যাতিত মানুষের পাশে থেকে সেবা দেওয়ার পাশাপাশি দেওয়ানী, ফৌজদারী,কর্পোরেট, মানবাধিকার ও পরিবার আইনসহ বিভিন্ন শাখায় আইনি সেবা প্রদান করা হবে।
এটি হবে গণমানুষের কণ্ঠস্বর ও ন্যায়ের প্রতিচ্ছবি।
উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে আইনজীবী সাংবাদিক সাহিত্যিক শিক্ষাবিদ রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষের মিলন মেলায় রূপ নেয় ল’ টেম্পল। সকলেই ল’ টেম্পলের নবযাত্রা কে শুভকামনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *