বকশিগঞ্জে বিদ্যুৎপৃষ্ঠে শিশুর মৃত্যু
বকশিগঞ্জ প্রতিনিধি:
জামালপুরের বকশিগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে দক্ষিণ বেপারীপাড়া গ্রামে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে ফেরদৌস (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
ফেরদৌস বগারচর ইউনিয়নের দক্ষিণ বেপারীপাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে
স্থানীয়রা জানায়, ফেরদৌস রোববার সকালে বাড়ির গাছের আম গাছে উঠে আম পারতে গেলে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত ফেরদৌস স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
বগারচর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সোহেল রানা পলাশ বিদ্যুৎপৃষ্ঠে শিশুটির মৃত্যু হয়েছে বলে এর সত্যতা নিশ্চিত করেছেন।
