জামালপুরে এতিমদের মাঝে শহর জামায়তের খাদ্য বিতরণ

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, জামালপুর জেলা শাখার আমীর ও জামালপুর ৫ আসনে জামায়াত মনোনিত এম পি প্রার্থী মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার বলেন, মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের কল্যাণ কোন ভাবেই সম্ভব নয়, তাই আল্লাহর দেওয়া জীবনবিধানই মানুষের দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি। তিনি দেশে কুরআনে শাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
৪ জূলাই শুক্রবার বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তী উপলক্ষে জঙ্গলপাড়া এতিমখানায় এতিমদের খাবার বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামালপুর শহর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মিছবাহুর রহমান কাওছার এর সভাপতিত্বে ও শহর জামায়াতের সহকারী সেক্রেটারি নাজমুল হক মাসুদের পরিচালনায়
প্রধান অতিথি আরো বলেন মূলত, জুলাই বিপ্লব হয়েছিলো ইসলামী চেতনার ভিত্তিতেই। আর এ বিপ্লবের স্লোগানই ছিলে ‘আমরা ন্যায়বিচার চাই’। তাই দেশে ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
