ইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

যারা একটি আসনেও জয়লাভ করবেনা তারাই পিআর পদ্ধতির নির্বাচন চায় —– মোস্তাফিজুর রহমান বাবুল

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ ,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের তিনশ আসনের মধ্য থেকে একটি আসনেও জয়লাভ করতে পারবেনা তারাই নির্বাচনের বর্তমান বিধি বদলে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চায়। তারাই আবার জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়। আসলে তারাই জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করে ড: ইউনুসকে দীর্ঘদিন ক্ষমতায় রাখতে চায়। জাতীয় নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা যে নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র ও শয়তানি করছে তাহা এখন আর কারো বুঝতে বাকি নেই। এতো সুজা না – তাদের ষড়যন্ত্র সফল হবেনা।
মোস্তাফিজুর রহমান বাবুল আরো বলেন, আমরা বিএনপি নেতা কর্মীরা দীর্ঘ পনের বছর ধরে একটি অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবী করে আসছি । সবার আগে জাতীয় নির্বাচন দিতেই হবে। বিএনপি এদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে প্রধান উপদেষ্টার কথা হয়েছে।পরে তারা যৌথ বিবৃতিতে জানিয়েছেন আগামী ফেব্রুয়ারী থেকে এপ্রিলের মাঝা মাঝি সময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। আমারা ফেব্রুয়ারীর মাসে রোজার আগেই নির্বাচন অনুষ্ঠানের দাবী করেছি এবং সবার আগে জাতীয় সংসদ নির্বাচন হতেই হবে ইনশাআল্লাহ।
গত ১৩ জুলাই দেশব্যাপী পরিচালিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়ন শাখার উদ্যোগে সদস্যপদের নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এইসব কথা বলেন তিনি।
মাহমুদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি তৈয়বুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান বাবলুর সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মন্জু, সাবেক সদস‍্য সচিব আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী,সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম,ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সাত্তার,আশেক মাহমুদ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস রুনু তালুকদার, ইউনিয়ন বিএনপি নেতা মাওলানা আলাউদ্দিন, জিল্লুর রহমান প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *