জামালপুরে ১৩৫০ পিস ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী আটক
জামালপুর শহর প্রতিনিধি:
জামালপুর পৌরসভার বোর্ডঘর এলাকা থেকে শুক্রবার বিকাল ৩টায় ১৩৫০ পিস এ্যাম্পুল বুপ্রেনরফিন কুপিজেসিক ইনজেকশনসহ মোহাম্মদ মুকুল নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল শুক্রবার বিকাল ৩টায় বোর্ডঘর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মোহাম্মদ মুকুল নামের এক মাদক ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে ১৩৫০ এ্যাম্পুল বুপ্রেনরফিনযুক্ত কুপিজেসিক ইনজেকশন উদ্ধার করা হয়।
পরে তিনি বাদী হয়ে জামালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনেএকটি মামলা দায়ের করেন।
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
