সতর্ক থাকতে হবে, নির্বাচন বানচাল করার নানাবিধ ষড়যন্ত্র করছে – রুহুল কবির রিজভী

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের সতর্ক থাকতে হবে, একটি চিহ্নিত মহল নির্বাচন বানচাল করার নানাবিধ ষড়যন্ত্র করছে। প্রতিবেশী রাষ্ট্র থেকে কেউ তার ইন্ধন দিচ্ছে। শেখ হাসিনা পাশ্ববর্তী দেশে বসে দেশের অভ্যন্তরে অন্তর্ঘাত ও নাশকতার চেষ্টা চালাচ্ছে । এস আলম আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন। সামনে প্রয়োজন হলে আরো দুই হাজার কোটি টাকা দিবেন। শেখ হাসিনা আবার দুর্বৃত্তের শাসন ফিরে পেতে চান ৷ তার জমিদারী গিয়েছে তার জমিদারী এবং ক্ষমতা ফিরে পেতে তিনি এখন মরিয়া হয়ে উঠেছেন।
ভারতে যারা বাংলদেশী মুসলমান তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। কিন্ত শেখ হাসিনাকে তারা জামাই আদর করে পালছেন। শেখ হাসিনা ভিডিও করে নাশকতার বার্তা দিচ্ছেন। এইটা দিল্লি সরকারের দ্বিচারিতা।
বুধবার বিকালে ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ উপেজেলা বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আরো বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আহত হয়েছেন, তাদের পাশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাঁড়িয়েছেন। সামাজিক ও মানবিক সহায়তার হাত তিনি বাড়িয়ে দিয়েছেন। তারই নাম ‘আমরা বিএনপি পরিবার।’
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আজকে অনেক বসন্তের কোকিলের আনাগোনা। যারা শেখ হাসিনার আমলে ঘর থেকে বের হয় নাই। তারা এখন অফিস আদালতে মাতাব্বরি করছে। যারা সংগ্রাম করছে, যারা নির্যাতনের শিকার হয়েছে। তারা কখোনই চাঁদাবাজ, দখলবাজ হবে না। ঐ বসন্তের কোকিলরা নাম ভাঙ্গিয়ে এসব করছে।
তিনি আরও বলেন, আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। বসন্তের কোকিলরা বিএনপির নেতাকর্মীদের বিভ্রান্ত করবে। তারা যেন এসব না করতে পারে খেয়াল রাখবেন।
এখন বাজার ব্যবস্থা অনেকটাই স্থিতিশীল হয়েছে। দরিদ্র ও অতিদরিদ্র বেড়েছে। এইটা শেখ হাসিনার শেষ সময়ে অতি লুটপাটের কারণে হয়েছে। এই সরকারকে আমরা সমর্থন দিচ্ছি৷ কিন্ত যদি অতিদরিদ্র এর সংখ্যা বাড়তে থাকে তাহলে কিন্ত জনগণ মুখ ফিরিয়ে নিবে ৷ আয়ের চাইতে ব্যয় কিন্ত এখন অনেক হচ্ছে। আগামীকাল রোডম্যাপ দেওয়ার কথা। আগামীকাল আমরা তা দেখবো। আগামী রোজার পূর্বেই নির্বাচন হবে আশা করছি।
ভার্চ্যুয়ালিভাবে যুক্ত হয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি বলেন, আমার জরুরী কাজ থাকায় আমি যেতে পারিনি। সামনে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক কঠিন লড়াই মোকাবিলা করতে হবে। ঐক্যের মাধ্যমেই আমরা বিএনপির হাতকে শক্তিশালী করবো। ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহবান জানান তিনি।
বিএনপি মিডিয়া সেলের আহবায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল বলেন, বিএনপি মুক্তিযুদ্ধের দল। বাংলাদেশে একমাত্র মুক্তিযুদ্ধের দল বিএনপি। কেউ ১৯৭১ সালে রাজাকার, কেউ ২০২৪ সালের রাজাকার। আর কয়েক মাস পরেই আমাদের কষ্ট শান্তি এনে দিতে পারে। স্বৈরাচারের দোসররা কিন্ত বসে নেই। তারা কিন্ত বলবে যে আপনাদের কোন প্রতিদ্বন্দ্বিতা নেই। মনে রাখতে হবে, রাজনীতির খেলা কিন্ত খুব ভয়ংকর। আমাদের দলে চাঁদাবাজদের কোন জায়গা নেই।
এসময় আরও বক্তব্য রাখেন, বিএনপির কোষাধ্যক্ষ ও দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক এড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
অনুষ্ঠান শেষে ২৪-এর গণঅভ্যুত্থানে তিনটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তা ও আহত জামালপুরের ১৬টি পরিবারের মাঝে চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ ও একটি গুরুতর আহত পরিবারকে অটোরিকশা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে ‘আমরা বিএনপি পরিবার’-এর বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বিএনপি’র যুগ্ম-মহাসচিব উপদেষ্টা মো. আবুল কাশেম ও উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম। ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি’র যৌথ পরিচালনায় আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন প্রমুখ।
এছাড়া বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক সাইফ আলী খান, মালয়েশিয়া বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বাদল, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু, জাতীয়তাবাদী ছাত্রদলের বুয়েট শাখার সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও বকশিগঞ্জের স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
