উপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জস্বাস্থ্য

বকশিগঞ্জে যুব সমাজের  উদ্যোগে  তাফসীরুল কোরআন মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বকশিগঞ্জ প্রতিনিধিঃ ২ সেপ্টেম্বর মঙ্গলবার মরহুম নূর মোহাম্মদের ইছালে ছওয়াব ও সাতানী পাড়া যুব সমাজের যৌথ উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিল এবং ঢাকাস্থ্য আদর্শিক বকশীগঞ্জ এর ফ্রি মেডিকেল সেবা এর আয়োজন করা হয়।।

উক্ত  তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা রাখেন জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি আমির হামজা,কুষ্টিয়া।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাট্টজোড় কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আদেল ইবনে আওয়াল।  প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আনিসুজ্জামান গামা, পাবলিক প্রসিকিউটর, জজ কোট জামালপুর।।

মুফতি আমির হামজা উক্ত ওয়াজ মাহফিলে বিষয় ভিত্তিক কিছু বিষয় আলোকপাত করে বলেন বর্তমান পরিস্থিতিকে ধৈর্য্যের সাথে মোকাবেলা করতে হবে, আগামীর বিশ্ব ইসলামের আলোয় আলোকিত হবে,। তিনি গোটা মুসলিম জাতিকে এক থাকার আহব্বান জানান।

উক্ত তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে ঢাকাস্থ্য আদর্শিক বকশীগঞ্জ এর ফ্রি মেডিকেল সেবার  আয়োজন করে।

ফ্রি মেডিকেল সেবায় সার্বিক সহযোগিতা ও শ্রম দিয়েছেন ঢাকাস্থ্য আদর্শিক বকশীগঞ্জ  এর সহ-সভাপতি শাহরিয়ার সুমন ও সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ হাসান রানা।

ফরহাদ হাসান রানা আদর্শিক বকশীগঞ্জের পক্ষ থেকে অসচ্ছল ও অদম্য মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। তিনি যুব সমাজকে ইসলাম প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।

মাহফিলে প্রায় ৭০০ রোগীকে সেবা প্রদান করা হয় এবং মুসল্লিদের জন্য সুপেয় পানির বিশেষ ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *