কামালখান হাট কামিল মাদরাসায় সিরাতুন্নবী (সা:) উদযাপন

জামালপুর প্রতিনিধি : ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার কামালখান হাট কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসা কর্তৃক আয়োজিত পবিত্র সিরাতুন্নবী (সা:) অনুষ্ঠান অত্র মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অত্র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আখতারুজ্জামান সিদ্দিকী সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক জাকির হোসেন এবং মাওলানা মুস্তাফিজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার গভর্নিং বডির সম্মানিত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ জোবায়দুল ইসলাম, আরো বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার উপাধ্যক্ষ হাফিজুর রহমান, গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ জাকিউল ইসলাম, আরবি প্রভাষক মাহমুদুল্লাহ।

আরো উপস্থিত ছিলেন স্টাফ কাউন্সিলের সেক্রেটারি বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন সুমন সহ সহকারী অধ্যাপক, প্রভাষক ও শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে হামদ, নাম, আরবি ও ইংরেজিতে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরিশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
