ইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

ইসলামপুরের সাপধরী ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু  জামালপুর: জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাপধরী ইউনিয়ন শাখার উদ্যোগে সোমবার বিকালে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ মো: হেলাল উদ্দীন।

সাপধরী ইউনিয়ন যুবদলের সভাপতি মো: শাহজাহান আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো; মাহফুদুজ্জামান লুলু, আলীনুর ইসলাম ও নূরে আলম মোস্তারী বাঁধন।
সাপধরী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফিকুল ইসলাম ফেক্কুর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  বিএনপি নেতা আব্দুর রশিদ, আলতাফুর রহমান, জহুরুল হক, শেখ মো: রসুল মাহমুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *