আগামী নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, ব্যালট পেপার হাতে নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকবে -মোস্তাফিজুর রহমান বাবুল

জামালপুর প্রতিনিধিঃ আগামী নির্বাচন হবে অবাধ নিরপেক্ষ, ব্যালট পেপার হাতে নিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ থাকবে সামনের নির্বাচনে। যারা ১৬ বছর ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তারা দেশ ছেড়ে পালিয়েছে, এবার ভোট চুরি করার কাউকে কেন্দ্রে দেখা যাবে না ।আজ ১৫ অক্টোবর সকাল ৭ টায় মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়নের মানকি বাজারে গণসংযোগ লিফলেট বিতরণ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল সমবেত ভোটারদের উদ্দেশ্যে এ কথা বলেন।
তিনি বলেন, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, খুন গুম মামলা মোকাদ্দমা হয়রানি করে জনগণের ভোটের মালিকানা কেড়ে নিয়ে দেশকে দুর্নীতি লুটপাটের আখড়া বানিয়েছিলো তাদের আর বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সুযোগ নেই। তিনি আগামী নির্বাচনে মাদক সন্ত্রাস দুর্নীতিমুক্ত ন্যায়বিচার ভিত্তিক নিরাপদ গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দেয়ার জন্যে সকলের প্রতি আহবান জানান।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মেলান্দহ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মন্জুরুল কবির মন্জু, কোষাধ্যক্ষ লুৎফর রহমান লিটন, সম্পাদক শাহীনুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলিম , সাধারণ সম্পাদক হারেস সরকার, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক রেজাউল করিম , বিএনপি নেতা শাহীন বিএসসি, লাবলু মাস্টার, বাবুল মাস্টার, শাহজাদা মাস্টার, উপজেলা শ্রমিক দল নেতা লুৎফর রহমান, কৃষক দল নেতা জয়নাল ডাক্তার, যুবদল নেতা সুমন , ছাত্রদল নেতা রফিকুল ইসলাম, মুখলেসুর রহমান, মহিলা দল নেত্রী লিপি আক্তার সহ স্হানীয় নেতৃবৃন্দ।
