উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

জামালপুর জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হয়েছেন রুবেল মিয়া

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ গত সেপ্টেম্বর মাস/ ২০২৫ মাসের পারফর্মেন্সের অভিন্ন মানদন্ডে জামালপুর জেলার শ্রেষ্ঠ এএসআই ওয়ারেন্ট তামিলকারী হিসেবে নির্বাচিত হয়েছেন মেলান্দহ থানার এএসআই (নিঃ) মোঃ রুবেল মিয়া। তিনি জামালপুর জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হওয়ায় সকলের প্রতি আন্তরিক অভিনন্দন জানান। তিনি একজন সৎ আদর্শ সাদামাটা মানবিক মনের দক্ষ চৌকস পুলিশ অফিসার। আজ ১৫ অক্টোবর বুধবার /২০২৫ ইং জেলা পুলিশ লাইন ড্রিলসেডে অনুষ্ঠিত মাসিক আইন শৃঙ্খলা ( ক্রাইম কনফারেন্সে) সভায় জামালপুর জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর কাছ থেকে সম্মাননা ক্রেস্ট ,সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার গ্রহণ করেন। এ সময় মেলান্দহ থানার এএসআই মোঃ রুবেল মিয়া এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জেলার সুযোগ্য মানবিক ভূষিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা

সহ সকল সিনিয়র অফিসারদের প্রতি। বিশেষ করে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তার মেলান্দহ থানার প্রিয় সহকর্মীদের প্রতি। তিনি সকলের প্রতি দোয়া কামনা ও শুভকামনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *