আদ্রা ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপির লিফলেট বিতরণ
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ ২৩অক্টোবর বৃহস্পতিবার জামালপুর জেলার মেলান্দহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা,শিক্ষার্থী ও তরুণদের জন্য বিএনপি’র ভাবনা ও মোস্তাফিজুর রহমান বাবুল ভাইয়ের পক্ষে ৬নং আদ্রা ইউনিয়নে কিন্ডারগার্টেন, প্রাথমিক বিদ্যালয়ে, উচ্চ বিদ্যালয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন:মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও ৬নং আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সমন্বয়ক মো: রুবেল খান,উপজেলা ছাত্রদল নেতা রাতুল মিয়া,মেলান্দহ সরকারি কলেজ ছাত্রদল নেতা মেহেদী খান,৬নং আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আনিস,সিয়াম যুগ্ন সাধারন সম্পাদক নাঈম, সাংগঠনিক সম্পাদক আসিফ,দপ্তর সম্পাদক রাজু,২ নং ওয়ার্ড ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আরমান,ইউনিয়ন ছাত্রদলের সদস্য রাসেল সহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
