উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে ১২০ পিস ইয়াবা ও ২গ্রাম হিরোইনসহ -১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ থানা পুলিশ ১২০ পিস ইয়াবা ও ২ গ্রাম হিরোইনসহ গ্রেফতার করেছে এক মাদক ব্যবসায়ীকে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম রাকিবুল হাসান(৪০) তার পিতার নাম মৃত আব্দুল লতিফ সে মেলান্দহ থানার গোবিন্দপুর নাংলা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। গত ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মেলান্দহ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম সম্রাট এর সার্বিক দিক নির্দেশনায় মেলান্দহ থানার এসআই শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে আসামি রাকিবুল হাসান এর বসতবাড়ির উঠান থেকে তাঁর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোচা হতে ১২০ পিস ইয়াবা ও ২গ্রাম হিরোইন উদ্ধার করে এবং তাঁকে গ্রেফতার করে পুলিশ। গত২৬ অক্টোবর রবিবার আসামি রাকিবুল হাসান কে কোর্ট মাধ্যমে জেল হাজত পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *