মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু

মাদারগঞ্জ প্রতিনিধি:
মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানী আমতলা এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে নেমে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
উদ্ধারকৃত মৃত শিশুরা হলো, প্রি-ক্যাডেট কিন্ডার গার্টেন এর পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হোসেন ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে কয়েকজন শিশু বন্ধু মিলে আমতলা এলাকার ঝিনাই নদীতে গোসল করতে নামে। কিছুক্ষণ পর তাদের মধ্যে ৫ জন পানির স্রোতে তলিয়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পরও তাদের উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়।
পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযানে ৩ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে।
মাদারগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল্লাহ (সাইফ) বলেন, মাদারগঞ্জ উপজেলার চরভাটিয়ানী আমতলা এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে গিয়েছিল ৫ শিশু নিখোঁজ এর সাংবাদ পাওয়ার, পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযানে ৩ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ২ নিখোঁজ শিশুকে এখনো উদ্ধার এর জন্য চেষ্টা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা ।
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানিয়েছেন, উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং নিখোঁজ শিশুদের সন্ধানে ডুবুরি দল কাজ করে যাচ্ছে। এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
