দুর্নীতি, মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত জামালপুর গড়তে চান ওয়ারেছ আলী মামুন
স্টাফ রিপোর্টার: জীবনের সর্বস্ব দিয়ে হলেও দুর্নীতি, মাদক, সন্ত্রাস এবং চাঁদাবাজমুক্ত জামালপুর গড়তে চান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ সদর আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
তিনি বুধবার বিকালে জামালপুর প্রেসক্লাব প্রাঙ্গনে নির্বাচনী পথ সভায় এসব কথা বলেন। এ সময় বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়
এর আগে তিনি ঢাকা থেকে জামালপুর ফেরার সময়
ঘোড়াধাপ, ভারুয়াখালী, গোপালপুর, লাহীড়িকান্দা,
নান্দিনা, শরিফপুর, তমালতলা চত্বরসহ অন্তত ৩০ টি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন। এসব সভায় তিনি ধানের শীষে ভোট প্রার্থণা করেন।
এ সময় জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, শহর বিএনপি এবং দলের অঙ্গ সংগঠনের কায়েক হাজার নেতা-কর্মী তার সাথে ছিলেন।
ঢাকা থেকে জামালপুর ফেরার সময় মহা সড়কের দুইপাশে বিএনপির নেতা-কর্মী-সমর্থক ছাড়াও হাজার হাজার ভোটার হাত উচিয়ে ওয়ারেছ আলী মামুনকে সমর্থন জানিয়ে উচ্ছাস প্রকাশ করেন। দলীয় কর্মী সমর্থক ও ভোটারদের ভালোবাসায় সিক্ত ওয়ারেছ আলী মামুন বুধবার সকালে জামালপুর সদরের চরাকাঠি সীমানায় পৌঁছলেও মাত্র ২৭ কিলোমিটার পথ পারি দিয়ে শহরে পৌঁছাতে সারাদিন লেগেছে।
