উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

নাংলা ইউনিয়নে মাল্টি-স্টেকহোল্ডারস প্লাটফর্ম(এমএসপি)গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

 
মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়ন পরিষদে মাল্টি -স্টেকহোল্ডারস প্লাটফর্ম (এমএসসি) গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ নভেম্বর সোমবার বেলা ১১ টার দিকে নাংলা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন ৪নং নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। জামালপুর উন্নয়ন সংঘের কল প্রকল্পের আওতায় আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা উন্নয়ন সংঘের কল প্রকল্পের ম্যানেজার সুলতানা আক্তার। আরো বক্তব্য রাখেন জামালপুর উন্নয়ন সংঘের কল প্রকল্পের এফও ফরহাদ হোসেন, এফও সখিনা পারভীন,মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি হাজী আবুল হাসেম,বিশিষ্ট সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, উপসহকারী কৃষি কর্মকর্তা কাওছার আহমেদ প্রমুখ। বক্তারা জলবায়ু পরিবর্তন বিষয়ক ও খাদ্যের পুষ্টির গুনগুন নিয়ে বিশদ আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *