উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

আদ্রা ইউনিয়নে মাল্টি-স্টেকহোল্ডারস প্লাটফর্ম(এমএসপি)গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৬নং আদ্রা ইউনিয়ন পরিষদে মাল্টি -স্টেকহোল্ডারস প্লাটফর্ম (এমএসসি) গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ নভেম্বর বুধবার বেলা ১১ টার দিকে আদ্রা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন আদ্রা ইউনিয়ন পরিষদের প্রশাসন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইকবাল হোসেন। জামালপুর উন্নয়ন সংঘের কল প্রকল্পের আওতায় আয়োজিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা উন্নয়ন সংঘের কল প্রকল্পের ম্যানেজার সুলতানা আক্তার। আরো বক্তব্য রাখেন জামালপুর উন্নয়ন সংঘের কল প্রকল্পের এফও মোঃ মিজানুর রহমান, এফও ফরহাদ হোসেন, এফও আরিফা আক্তার নাজু, বিশিষ্ট সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, উপসহকারী কৃষি কর্মকর্তা কাওছার হামিদ লিটন, আদ্রা ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুমন মাহবুব, সাবেক ইউপি সদস্য ও জেলা মৎস্যজীবি দলের সহসভাপতি জামিল আহমেদ প্রমুখ। বক্তারা জলবায়ু পরিবর্তন বিষয়ক ও খাদ্যের পুষ্টির গুনগুন নিয়ে বিশদ আলোচনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *