সিসিএ,খাদ্য ও পুষ্টি বিষয়ে এমএসপি সদস্যদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৫ নং নয়ানগর ইউনিয়নের সিসিএ,খাদ্য ও পুষ্টি বিষয়ে এমএসপি সদস্যদের মাঝে সক্ষমতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ ডিসেম্বর সোমবার বেলা ১১ টার দিকে নয়ানগর ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন ৫নং নয়ানগর ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান। বক্তব্য রাখেন, নয়ানগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা সিফাতুল ইসলাম, জামালপুর উন্নয়ন সংঘের কল প্রকল্পের আওতায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন জামালপুর উন্নয়ন সংঘের কল প্রকল্পের এফও এস এম কাওসার, এফও ফরহাদ হোসেন, সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, নয়ানগর ইউনিয়ন পরিষদের সদস্য আমিন খান প্রমুখ।
