উপজেলার সংবাদজামালপুর

জামালপুরে মহান বিজয় দিবস পালিত

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে।
সকাল ৬টা ৩০ মিনিটে জামালপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানাতে ঢল নামে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মানুষ ও সরকারি বেসরকারি সংস্থার।

এরপর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদ বেদীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর পৌরসভা, সদর উপজেলা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে দিবসের প্রথম প্রহরে রাত ১২.০১ মিনিটে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা জানান জেলা বিএনপি, গণঅধিার পরিষদ ও জামালপুর প্রেসক্লাব।
জামায়াতে ইসলামী শহরে বিজয় র্যালী বের করে এবং লাইফকেয়ার হাসপাতাল , জামালপুর এর আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর আয়াজন করে।

মহান বিজয় দিবস উপলক্ষে সকালে জামালপুর বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও দিনব্যাপি নানা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *