উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ  ১৬ ডিসেম্বর মঙ্গলবার মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা। মেলান্দহ উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় বক্তব্য রাখেন জামালপুর -৩ আসনের বিএনপির মনোনীত এমপি পদপ্রার্থী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মেলান্দহ – মাদারগঞ্জের প্রাণ প্রিয় জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, ১৯৭১ সালে ২৬ মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে গভীরে রাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করে স্বাধীনতার ঘোষণা করেন এবং অস্ত্র হাতে তুলে ধরেন। দীর্ঘ ৯ মাস রক্তেক্ষয়ী যুদ্বের পর ৩০ লক্ষ মা, বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ হয়েছিলো এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। আজ দীর্ঘ দিন যাবৎ আওয়ামী লীগ গণতন্ত্রকে ধবংশ করেছে। এই গণতন্ত্র কে ফিরিয়ে আনতে হলে সেটা একমাত বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিই পারবে।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য করেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপটিন (অবঃ) শাখাওয়াত হোসেন। মেলান্দহ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ক্বারী হামিদুল হক, নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের চেয়ারম্যান আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা,মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা আক্তার জ্যোতি, মেলান্দহ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান, পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু সহ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *