উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

কুলিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি সাদেক আলী মেম্বার ইন্তেকাল

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি উত্তর কুলিয়া গ্রামের বাসিন্দা সাদামাটা মানুষ, সমাজ সেবক ও একজন মানবিক মনের মানুষ, মোঃ সাদেক আলী মেম্বার আর আমাদের মাঝে নেই। তিনি ২৬ ডিসেম্বর রোজ শুক্রবার সকাল ১০ টায় ঢাকা মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত শ্বাস কষ্ট রোগে ভুগছিলেন।মৃত্যুকালে তাহার বয়স হয়েছিলো আনুমানিক (৬৭) বছর। মরহুমের জানাযার নামাজ আগামী কাল ২৭ ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০ টা ৩০ মিনিটের সময় কুলিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মৃত্যু কালে তিনি স্ত্রী ও ৩ ছেলে ভাই বোন নাতি নাতনীসহ গুণগ্রাহী রেখে যান। তাহার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় গভীর শোক প্রকাশ করেছেম বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি জামালপুর -৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীর্ষের এমপি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল, মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, মুন্জুরুল কবীর মন্জু, উপজেলা বিএনপির সহসভাপতি ও দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ৩ বারের চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া,সহসভাপতি ও কুলিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা,সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, মেলান্দহ উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ইনছান আলী ফটিক,উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ সম্পাদক ও কুলিয়া ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ডাঃ মেহেদী হাছান মেহের, উপজেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ তৌহিদুল ইসলাম রন্জু,কুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুদ রানা, কুলিয়া ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক ও সাবেক সফল ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুনছুর আলী মেম্বার প্রমুখ নেতৃবৃন্দ। তারা সকলেই মরহুম সাদেক আলী মেম্বার সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের সমবেদনা জানান।

মহান আল্লাহ পাক যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন। আমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *