উপজেলার সংবাদজামালপুরশিক্ষাসদর

জামালপুরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃআজ দুপুরে শহীদ সাফওয়ান সদ্য মাল্টিপারপাস অডিটোরিয়ামে ফিউচার ক্যাডেট একাডেমি এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু। এসময় জামালপুর গণপূর্ত বিভাগের প্রকৌশলী শফিকুল ইসলাম ময়না তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ খায়রুল আলম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগীয় প্রধান মনোয়ার হোসেন মুরাদ, ফিউচার ক্যাডেট একাডেমির পরিচালক আব্দুল্লাহ আল বাকী।

এসময় বৃত্তি প্রাপ্ত তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির মোট ১১০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *