জামালপুর ডাব প্রতীকে আবু সায়েম সংসদ নির্বাচন করবেন
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে বাংলাদেশ কংগ্রেসের দলীয় এমপি প্রার্থী আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বুধবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা তাকে দলীয় ডাব প্রতীক বরাদ্দ দেন।
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম ছাত্র জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন। স্বৈরাচার এরশাদ বিরোধী রাজনীতিতে তিনি বিশেষ ভূমিকা রাখেন। ১৯৯২-৯৩ সালে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্র সংসদে নির্বাচিত সাহিত্য, সংস্কৃতি ও ম্যাগাজিন সম্পাদক ছিলেন। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হয়ে দলীয় ডাব মার্কা নিয়ে নির্বাচন করেছেন।
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম বাংলাদেশ কংগ্রেস, জামালপুর জেলা শাখার আহবায়ক এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন,পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি সকলের কাছে দোয়া ও ডাব প্রতীকে ভোট প্রত্যাশী।
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে জামালপুর হবে সকল রাজনৈতিক দলের সহাবস্থান। দল মত নির্বিশেষে সকলের জন্য হবে জামালপুর নিরাপদ শহর। জামালপুরের সার্বিক উন্নয়নে তিনি জনগণকে নিয়েই সকল কর্মকাণ্ড পরিচালনা করবেন।
