উপজেলার সংবাদজামালপুর

জাসাসের নেতৃত্বে ঝাউগড়া বাজারে ধানের শীর্ষের এমপি প্রার্থী বাবুলের লিফলেট বিতরণ


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জামালপুর -৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীর্ষ প্রতীকের এমপি প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি জননেতা মোস্তাফিজুর রহমান বাবুলের পক্ষে ধানের শীর্ষ প্রতীকের ভোট প্রার্থনা করে ঝাউগড়া বাজারের অলিতে গলিতে দোকান,দোকানে সাধারণ মানুষের ও ভোটারদের কাছে কাছে লিফলেট বিতরণ করেন জাসাস মেলান্দহ -মাদারগঞ্জ উপজেলার নির্বাচন পরিচালনা কমিটি। এ সময় উপস্থিত ছিলেন (মেলান্দহ – মাদারগঞ্জ) উপজেলা জাসাস এর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, চৌধুরী শফিউল আজম রাসেল, সদস্য সচিব মাসুদুর রহমান তালুকদার, মেলান্দহ পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, নাহিদা সুলতানা, জাসাসের মেঘলা সরকার, ডলি, জাসাসের নেতা আকিল মোহাম্মদ শহীন,আবু সুফিয়ান, জাসাসের সবুজ তালুকদার, লাবলু,বিপুল সুজন সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এ সময় জাসাসের নেতৃবৃন্দ ভোটারদের কাছে লিফলেট বিতরণ করে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর -৩ আসনের বিএনপির এমপি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল ভাই কে ধানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়ে দিয়ে দেশ ও জাতির ক্ষেদমত করার সুযোগ দিন ও মেলান্দহ -মাদারগঞ্জের উন্নয়ন ও অসমাপ্ত কাজ করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *