উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

বিএনপির এমপি প্রার্থী বাবুলের পক্ষে তার সহধর্মিণী ভোট প্রার্থনায়


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ  ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার জামালপুর জেলার
মেলান্দহ উপজেলার ২নং কুলিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাদিপাটি গ্রামে উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,জামালপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল এর সহধর্মিণী তুহিন আক্তার শিউলী। এ সময় আরো উপস্থিত ছিলেন, কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা, সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, সহসভাপতি হানিফ উদ্দিন মেম্বার, মেলান্দহ উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ইনছান আলী ফটিক, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ তৌহিদুল ইসলাম রন্জু, কুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুদ রানা,সেচ্ছাসেবক দলের আহবায়ক বাবুল মিয়া, সদস্য সচিব শিপন মিয়া, উপজেলা যুবদলের সদস্য আব্দুল আওয়াল,সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি জুয়েল রানা সহ বিপুল সংখ্যক মহিলা ভোটার উপস্থিতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *