উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

বিএনপির এমপি প্রার্থী বাবুলের পক্ষে নাংলা ইউনিয়ন বিএনপির ভোট প্রার্থনা


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ  ৬ ফেব্রুয়ারি শুক্রবার জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বয়রাডাংগা গ্রামে মরহুম গিয়াস উদ্দিন জামালীর বাড়ীতে উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাংলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক আব্দুল হাই জামালী। নাংলা ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান মনির সঞালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নাংলা ইউনিয়ন পরিষদের কয়েকবারের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, বিএনপির এমপি প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুলের বোন কোহিনুর বেগম, ছোট বোন রোকিয়া বেগম, তার ভাগিনা অধ্যাপক মহসিন রেজা মিলন, জান্নাতুল ফারাজানা , নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বজলুর রহমান, মেলান্দহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নাংলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন জাকির,মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজী আবুল হাসেম,মেলান্দহ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ সম্পাদক ও কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন রাজু, নাংলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম মেম্বার, আবু সুফিয়ান, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল হক,নাংলা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক জাকিউল ইসলাম জাকির, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক লিখন খন্দকার,সহ বিপুল সংখ্যক মহিলা ভোটার উপস্থিতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *