মেলান্দহে চিনিতোলা ফকিরপাড়ায় মিলাদ মাহফিল
স্টাফ রিপোর্টস: ১৩ ফেব্রুয়ারি শুক্রবার মেলান্দহ উপজেলার চিনিতোলা ফকিরপাড়া জামে মসজিদে ৯০’র সাবেক কেন্দ্রীয় সাবেক ছাত্রনেতা, বিএনপি’র সহ- সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর – ৩ (মেলান্দহ – মাদারগঞ্জ) আসনের এমপি মনোনীত হয় দোয়া অনুষ্ঠিত হয়েছে। দোয়া পূর্বে বক্তব্য রাখেন- মেলান্দহ উপজেলা ছাত্রদলের যুগ্ম – আহ্বায়ক মুহাম্মদ লিখন খন্দকার। বক্তব্যে ছাত্রনেতা লিখন বলেন, আগামী বাংলাদেশ বিনির্মাণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে। তিনি আরো বলেন- জননেতা বাবুল মেলান্দহ – মাদারগঞ্জের আধুনিকায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন ইন- শা- আল্লাহ। তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এ সময় উপস্থিত ছিলেন, কুলিয়া ইউনিয়ন বিএনপি’র সহ- সভাপতি আবু সাঈদ সবুজ, ৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল কবীর, ওয়ার্ড কৃষকদলের সভাপতি বজুল রহমান, কুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম – আহ্বায়ক শামীম ইসলাম বাবু, ওয়ার্ড কৃষকদলের সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন, ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি ফরিদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ। দোয়া শেষে মুসল্লিদের মাঝে মিষ্টি মুখ করান। দোয়া পরিচালনা করেন- অত্র জামে মসজিদের খতিব হাফেজ জাকিরুল্লাহ।
