বিমানের টিকেটের দাম হাতের নাগালের মধ্যে আনা হবে …প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হজ্বের টিকিটি ও বিমানের ভাড়া কমানোর তাগিদ দিয়েছেন। বিমান একটি ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান ছিল। পরে আমরা হিসেব করে দেখালম ক্ষতিগ্রস্থ কেন ছিল। সেগুলোর চুলচেরা বিশ্লেষন করা হয়েছে। বিমানকে লাভজনক করা সম্ভব এবং টিকেটের দাম কমানো সম্ভব। যদি সকলের স্বদিচ্ছা থাকে তাহলে এটা সম্ভব এবং আমরা হিসাব করেও দেখেছি যে বিমানের টিকেটের দাম কমানো সম্ভব। আপনাদের হাতের নাগালের মধ্যেই বিমানের টিকেটের দাম থাকবে ইনশাআল্লাহ।
শুক্রবার দুপুরে জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সাংবাদকিদের সাথে এক মতবিনিমিয় সভায় এসব কথা বলেন তিনি।
এসময় মিল্লাত আরো বলেন, আমাদের অনেকগুলো বিমানবন্দর ইতিমধ্যে বন্ধ রয়েছে। বিগত সরকার এগুলো বন্ধ করে দিয়েছে নানা কারনে। ঠাকুরগাও, নীলফামারী, বগুড়া এগুলো একদম চালু এয়ারপোর্ট ছিল। এগুলোকে বন্ধ করা হয়েছে। এই বন্ধ বিমানবন্দর গুলোকে পুনরায় চালু করবো আমরা। যদি নতুন কোনো এয়ারপোর্টা হয় প্রথমে ময়মনসিংহ বিভাগে এয়ারপোর্ট হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত আরো বলেছেন, আপনারা সাদাকে সাদা বলুন, কালোকে কালো বলুন। কোনো আপত্তি নেই। কিন্তু ইয়োলো জার্নালিজম যেন না হয়। এতে অনেক ক্ষতি হয় দেশের, এলাকার ক্ষতি হয়।
তিনি বলেন, তথ্যমন্ত্রীর সাথে ইতোমধ্যেই আপনাদের ওয়েজ বোর্ড নিয়ে কথা বলেছি, আপনাদের সুবিধা-অসুবিধা নিয়ে কথা বলেছি। কিন্তু একটি বিষয়ে অনুরোধ যাতে করে কোন রকমে মিথ্যা সংবাদ, যা সমাজের বিশৃঙ্খলার ঘটনা ঘটে এমন বিভ্রান্তকর খবর যাতে ছাপানো না হয়।
মিল্লাত বলেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে কৃষিঋণ দশ হাজার টাকা যাদের ছিলো, সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে। এরপর ভিজিএফ কার্ড, ভিশন কার্ড, ফ্যামেলি কার্ড যেগুলি আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা তা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি।
প্রতিমন্ত্রী আরও বলেন, আসুন আমরা সকলে মিলে একসঙ্গে দেশটা গড়ার কাজে লাগি। প্রত্যেকটি জায়গা ভঙ্গুর, প্রত্যেকটি জায়গা নষ্ট হয়েছে, প্রত্যেক জায়গা দুর্নীতিতে সয়লাব হয়েছে এবং বিস্তর দুর্নীতি হয়েছে ইতোমধ্যেই। সেইগুলোকে পূরণ করতে হলে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
এদিকে অন্তবর্তীকালীন সরকারের সময়ে সাংবাদিক নাদিম হত্যা মামলাটি ¯’বির হয়ে পড়ে বলে জানিয়ে সেই হত্যা মামলাটিতে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের আশ্বাস দেন প্রতিমন্ত্রী মিল্লাত।
এছাড়াও জেলার নানা সমস্যার সমাধান ও সম্ভাবনার দিকগুলো নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এম. রশিদুজ্জামান মিল্লাত।
মতবিনিময় সভায় জামালপুর-৩ আসনের সাংসদ মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মো. ইউসুপ আলী, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
