উপজেলার সংবাদজামালপুর

মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি হাজী আবুল হাসেম এর সহধর্মিণীর দাফন সম্পন্ন 

মোঃ রুহুল আমিন রাজু,জামালপুরঃ জামালপুর জেলার মেলান্দহ প্রেসক্লাবের সভাপতি হাজী আবুল হাসেম এর সহধর্মিণী আনিছা ফেরদৌসী তানজিনা (৬০) ঢাকায় ইবনে সিনা হাসপাতালে (আইসিইউ-তে) চিকিৎসাধীন অবস্থায় আজ ২৮ ফেব্রুয়ারী শনিবার ভোর রাত অনুমান ৪টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তিনি স্বামী,২ ছেলে, পুত্রবধূ, নাতী নাতী,ভাই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মরহুমার জানাজা নামাজ বয়রাডাংঙ্গা নিজ বাড়িতে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়েছে এবং তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তাহার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, জামালপুর -৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক এটিএন বাংলা এটিএন নিউজ এর জেলা প্রতিনিধি মোঃ লুৎফর রহমান, মেলান্দহ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ সম্পাদক সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু প্রমুখ শোক প্রকাশ করে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *