জামালপুর প্রেসক্লাবের ইফতার মাহফিলে মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক রহিম কে নিমন্ত্রণপত্র
মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ ৬ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল। উক্ত দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণ করার জন্য জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সফল কয়েকবারের সাধারণ সম্পাদক এবং মেলান্দহ পৌর সভার জনতার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম এর হাতে নিমন্ত্রণপত্র তুলে দেন জামালপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু। এ সময় মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক সফল সাধারণ সম্পাদক এবং মেলান্দহ পৌর সভার জনগণের মেয়র পদপ্রার্থী আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম সাহেব জামালপুর প্রেসক্লাবের সভাপতি /সাধারণ সম্পাদকসহ প্রেসক্লাবের সকল কার্যনির্বাহী কর্মকর্তা/ সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
