উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে জুলাই শহীদ পরিবারের মাঝে জামায়াতের ঈদ উপহার প্রদান

 

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়।

১৭ মার্চ মঙ্গলবার জামালপুর জেলার ১৮ জন শহীদ পরিবারের মাঝে এই উপহার প্রদান  জামায়াতের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জেলা আমির মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি এডভোকেট আব্দুল আওয়াল এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম,

আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শামসুল হক, অ্যাডভোকেট শওকত আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, এডভোকেট ছামিউল হক, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম, জেলা কর্ম পরিষদ সদস্য রশিদুজ্জামান, মাওলানা মুজিবুর রহমান আজাদী , ছাত্রশিবির সভাপতি আসাদুল ইসলাম, শহর আমীর অধ্যাপক আল ইমরান , শহীদ পরিবারের সদস্যবৃন্দ।

অতিথিবৃন্দ বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী ৫ ই আগস্ট থেকেই শহীদ পরিবারের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা জুলাই বিপ্লবের শহীদ পরিবারকে নিজেদের পরিবারের সদস্য মনে করি। যারা আহত আছে তাদের সুস্থতা এবং যারা শহীদ হয়েছেন তাদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন। বক্তাগণ অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

শহীদ পরিবারের অনুভূতি ও বক্তব্যে সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা এই দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পরিবারের পক্ষ থেকে উপস্থিত প্রতিনিধিরা বলেন “আমাদের সন্তানরা দেশের জন্য জীবন দিয়েছে। আজ জামায়াতে ইসলামী যেভাবে আমাদের খোঁজখবর নিচ্ছে এবং সম্মান জানাচ্ছে, তাতে আমরা কিছুটা হলেও সান্ত্বনা পাচ্ছি। আমরা চাই, জামায়াতে ইসলামী যেন সবসময় এভাবেই আমাদের পাশে থাকে এবং শহীদদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যায়।”

 ১৮ জন শহীদ যথাক্রমে ১. মোঃ ফারুক, ২. মোঃ সাফওয়ান আক্তার সদ্য,  ৩. মোহাম্মদ রফিকুল ইসলাম,  ৪. সুমন হাসান,  ৫. মোঃ জাহিদ,   ৬. মোঃ লিটন,  ৭. মোঃ মিজানুর রহমান,  ৮. মোঃ মোস্তফা,  ৯. মোঃ সবুজ, ১০. মোঃ আমজাদ, ১১. আবুজর  ১২. মোখলেসুর রহমান,  ১৩. মোঃ রাব্বী মিয়া,  ১৪. মোঃ রবিউল ইসলাম,  ১৫. মোঃ শহিদ হোসেন, ১৬. সরকার রিপন, ১৭. মোঃ সবুজ, ১৮. মোঃ জসিম উদ্দিন।

উল্লেখ্য প্রত্যেক শহীদ পরিবারকে নগদ ১০ হাজার টাকা ঈদ উপহার প্রদান করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *